কোর্সটিতে যা যা শিখবেন
এই কোর্সে ইসলামী সংগীতের তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়গুলো ধাপে ধাপে শেখানো হবে।
ইসলামী সংগীতের বিভিন্ন ধারা
-
হামদ
-
নাতে রাসুল (সা.)
-
ইসলামী জাগরণমূলক সংগীত
-
উদ্দীপনামূলক ইসলামী গান
-
নৈতিক ও শিক্ষামূলক গান
-
শিশু-কিশোরদের উপযোগী ইসলামী সংগীত
-
জনপ্রিয় ও নির্বাচিত ইসলামী গান
-
জাতীয়, ধর্মীয় ও বিশেষ দিবসের উপযোগী সংগীত
কণ্ঠসাধনা ও কণ্ঠের প্রস্তুতি
-
ইসলামী সংগীতের জন্য প্রয়োজনীয় কণ্ঠসাধনা
-
শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণের সঠিক পদ্ধতি
-
কণ্ঠ পরিষ্কার ও স্থির রাখার অনুশীলন
-
কণ্ঠে মাধুর্য আনার কৌশল
-
সঠিকভাবে সুর তোলা ও ধরে রাখার পদ্ধতি
-
উচ্চ ও নিচু স্বরে গাওয়ার অনুশীলন
-
কণ্ঠের জড়তা দূর করার কৌশল
-
নিয়মিত রেওয়াজ করার সঠিক নিয়ম
শুদ্ধ উচ্চারণ ও পরিবেশন
-
বাংলা ও আরবি শব্দের শুদ্ধ উচ্চারণ
-
গানের কথা পরিষ্কারভাবে উপস্থাপন
-
শব্দ, সুর ও আবেগের সঠিক সমন্বয়
-
গানের অর্থ ও ভাব বুঝে পরিবেশন
-
একক ও দলীয়ভাবে গান গাওয়ার কৌশল
-
মাইক্রোফোন ব্যবহারের নিয়ম
-
মঞ্চ, ক্যামেরা ও লাইভ অনুষ্ঠানে পরিবেশনের প্রস্তুতি
-
আত্মবিশ্বাসের সঙ্গে গান পরিবেশন
সংগীতের তাত্ত্বিক বিষয়
-
স্কেল সম্পর্কে বিস্তারিত ধারণা
-
তাল, লয় ও মাত্রার পরিচয়
-
সুর ও ছন্দের ব্যবহার
-
গানের গঠন সম্পর্কে ধারণা
-
সঠিক স্কেলে গান শুরু ও শেষ করার নিয়ম
-
মিউজিক ট্র্যাক বা বাদ্যযন্ত্রের সঙ্গে তাল মিলিয়ে গাওয়া
কোর্সটি কারা করতে পারবেন
ইসলামী সংগীত শেখার আগ্রহ রয়েছে—এমন যেকোনো শিক্ষার্থী এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন।
শিশুদের ব্যাচ
বয়সসীমা: ৪ থেকে ১৩ বছর
শিশুদের বয়স, কণ্ঠ ও শেখার সক্ষমতা অনুযায়ী সহজ, আনন্দদায়ক ও শিক্ষার্থীবান্ধব পদ্ধতিতে ইসলামী সংগীত শেখানো হবে।
কিশোর ও বড়দের ব্যাচ
বয়সসীমা: ১৩ বছরের ঊর্ধ্বে
কিশোর, তরুণ এবং যেকোনো বয়সের আগ্রহী শিক্ষার্থী এই ব্যাচে অংশগ্রহণ করতে পারবেন। পূর্বে সংগীত শেখার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়।
মহিলাদের বিশেষ ব্যাচ
মহিলা শিক্ষার্থীদের জন্য পৃথক ব্যাচের ব্যবস্থা রয়েছে। এই ব্যাচের ক্লাস মহিলা শিক্ষক ও প্রশিক্ষকের মাধ্যমে পরিচালিত হবে।
ক্লাসের সময়সূচি
শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে শিশুদের জন্য একাধিক ব্যাচ এবং বড়দের জন্য পৃথক ব্যাচ রাখা হয়েছে।
শিশুদের ব্যাচের সময়
বৃহস্পতিবার
-
রাত ৮:৩০টা
শুক্রবার
-
সকাল ১১:০০টা
-
বিকাল ৩:০০টা
-
রাত ৮:০০টা
শিশুদের জন্য নির্ধারিত সময়গুলোর মধ্য থেকে সুবিধাজনক একটি ব্যাচ নির্বাচন করা যাবে। ব্যাচে আসনসংখ্যা সীমিত থাকায় আসন খালি থাকা সাপেক্ষে ব্যাচ নির্বাচন নিশ্চিত করা হবে।
নির্ধারিত ব্যাচে ক্লাস মিস হলে অন্য যে কোন ব্যাচ মেকাপ ক্লাস করতে পারবে।
বড়দের ব্যাচের সময় ( পুরুষও মহিলা )
শুক্রবার
-
রাত ৯:৩০টা
গুরুত্বপূর্ণ তথ্য
-
প্রতি সপ্তাহে ১ দিন ক্লাস অনুষ্ঠিত হবে।
-
প্রতি মাসে মোট ৪টি লাইভ ক্লাস থাকবে।
-
প্রতিটি ক্লাসের সময়কাল প্রায় ১ ঘণ্টা থেকে ১ ঘণ্টা ২০ মিনিট।
-
বিশেষ প্রয়োজন বা অনিবার্য কারণে ক্লাসের সময় পরিবর্তন হলে শিক্ষার্থীদের আগে থেকেই জানিয়ে দেওয়া হবে।
যেভাবে শেখানো হবে
১. সীমিত শিক্ষার্থীর ব্যাচ
প্রতি ব্যাচে সর্বোচ্চ ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী থাকবে। ফলে প্রতিটি শিক্ষার্থী শিক্ষক ও প্রশিক্ষকের কাছ থেকে প্রয়োজনীয় ব্যক্তিগত মনোযোগ পাবে।
২. সরাসরি লাইভ ক্লাস
প্রতিটি ক্লাস অনলাইনে সরাসরি লাইভ পরিচালিত হবে। শিক্ষার্থীরা ক্লাস চলাকালে শিক্ষককে প্রশ্ন করতে এবং তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান নিতে পারবে।
৩. ক্লাসের সময়কাল
প্রতিটি ক্লাসের সময়কাল হবে প্রায় ১ ঘণ্টা থেকে ১ ঘণ্টা ২০ মিনিট।
৪. মাসে চারটি ক্লাস
প্রতি সপ্তাহে একটি করে মাসে মোট ৪টি লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে।
৫. ব্যক্তিগতভাবে লেসন শেখানো
প্রতিটি শিক্ষার্থীকে একজন একজন করে গান, সুর ও উচ্চারণ বুঝিয়ে যথাযথভাবে লেসন কণ্ঠে তুলে দেওয়া হবে।
৬. আগের লেসন যাচাই
পরবর্তী ক্লাসে প্রত্যেক শিক্ষার্থীর আগের লেসন আলাদাভাবে শোনা হবে। শিক্ষক সুর, তাল, লয়, উচ্চারণ ও কণ্ঠের ভুলগুলো চিহ্নিত করে সংশোধন করে দেবেন।
৭. নতুন লেসন শেখানো
আগের লেসনের ভুল সংশোধনের পর নতুন গান বা নতুন অনুশীলন শেখানো হবে। কঠিন অংশগুলো ভেঙে সহজভাবে অনুশীলন করানো হবে।
৮. হেল্পডেস্ক সুবিধা
লাইভ ক্লাসে কোনো বিষয় বুঝতে সমস্যা হলে শিক্ষার্থী হেল্পডেস্কের মাধ্যমে সহায়তা নিতে পারবে। প্রয়োজন অনুযায়ী ভিডিও কল, অডিও কল অথবা অডিও-ভিডিও রেকর্ডের মাধ্যমে প্রশিক্ষকের কাছ থেকে এককভাবে বিষয়টি বুঝে নেওয়ার সুযোগ থাকবে।
৯. নিয়মিত হোমওয়ার্ক
প্রতিটি ক্লাস শেষে শিক্ষার্থীদের হোমওয়ার্ক দেওয়া হবে। শিক্ষার্থীকে নির্ধারিত গান বা অনুশীলনের ভিডিও ধারণ করে আমাদের নির্দিষ্ট ফেসবুক গ্রুপে আপলোড করতে হবে।
১০. শিক্ষকের ফিডব্যাক
শিক্ষার্থীর আপলোড করা ভিডিও শিক্ষক ও প্রশিক্ষক পর্যবেক্ষণ করবেন। ভুল উচ্চারণ, সুর, তাল, লয়, শ্বাস নিয়ন্ত্রণ এবং পরিবেশনের সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।
মূল্যায়ন পদ্ধতি
সাপ্তাহিক লাইভ পরিবেশনা
শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানো ও মঞ্চভীতি দূর করার জন্য প্রতি সপ্তাহে ফেসবুক লাইভে ইসলামী সংগীত পরিবেশনে উৎসাহিত করা হবে।
ছয় মাস পরপর পরীক্ষা
প্রতি ছয় মাস পর দুটি মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে—
-
ইসলামী সংগীতের তাত্ত্বিক পরীক্ষা
-
গান ও ব্যবহারিক পরিবেশনার পরীক্ষা
স্কলারশিপের সুযোগ
মূল্যায়ন পরীক্ষার ফলাফল, ক্লাসে উপস্থিতি, নিয়মিত অনুশীলন ও পরিবেশনার দক্ষতার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের ৩ মাসের স্কলারশিপ প্রদান করা হবে।
জাতীয় ও বিশেষ দিবসের প্রতিযোগিতা
বিভিন্ন জাতীয়, ধর্মীয় ও বিশেষ দিবস উপলক্ষে ইসলামী সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হবে। অংশগ্রহণকারী ও বিজয়ী শিক্ষার্থীদের সার্টিফিকেট এবং বিশেষ পুরস্কার প্রদান করা হবে।
টেলিভিশন অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ
কোর্সে নিয়মিত উপস্থিতি, অনুশীলন, পরীক্ষার ফলাফল, কণ্ঠের দক্ষতা এবং পরিবেশনার মানের ভিত্তিতে যোগ্য ও নির্বাচিত শিক্ষার্থীদের টেলিভিশন অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশনের সুযোগ দেওয়া হতে পারে।
এই সুযোগের মাধ্যমে শিক্ষার্থীরা পেশাদার পরিবেশে সংগীত পরিবেশনের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে এবং বৃহত্তর দর্শক-শ্রোতার সামনে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারবে।
বিশেষ দ্রষ্টব্য: টেলিভিশন অনুষ্ঠানে অংশগ্রহণ শিক্ষার্থীর যোগ্যতা, প্রস্তুতি, অনুষ্ঠানের প্রয়োজন এবং কর্তৃপক্ষের চূড়ান্ত নির্বাচনের ওপর নির্ভর করবে।
সার্টিফিকেট প্রদান
বার্ষিক সার্টিফিকেট
প্রতি বছর বর্ষসমাপনী পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি মূল্যায়ন করা হবে। পরীক্ষায় সফল শিক্ষার্থীদের বার্ষিক সার্টিফিকেট প্রদান করা হবে।
কোর্স সমাপনী সার্টিফিকেট
সম্পূর্ণ কোর্স শেষ করার পর তাত্ত্বিক ও ব্যবহারিক চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় সফল শিক্ষার্থীদের কোর্স সমাপনী মূল সার্টিফিকেট প্রদান করা হবে।
রেকর্ডেড ক্লাসের সুবিধা
প্রতিটি লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও শিক্ষার্থীদের জন্য ওয়েবসাইটে সংরক্ষিত থাকবে। কোনো ক্লাস মিস হলে অথবা কোনো লেসন পুনরায় অনুশীলন করতে চাইলে শিক্ষার্থী নিজের সুবিধামতো যেকোনো সময় ভিডিওটি দেখতে পারবে।
কোর্সের বিশেষ সুবিধাসমূহ
-
অভিজ্ঞ শিক্ষক ও প্রশিক্ষকের মাধ্যমে ক্লাস পরিচালনা
-
শিশু, বড় ও মহিলাদের জন্য পৃথক ব্যাচ
-
মহিলাদের ব্যাচে মহিলা শিক্ষক
-
শিশুদের জন্য একাধিক সুবিধাজনক সময়
-
প্রতি ব্যাচে সীমিতসংখ্যক শিক্ষার্থী
-
শতভাগ লাইভ ও ইন্টার্যাক্টিভ ক্লাস
-
প্রতিটি শিক্ষার্থীর প্রতি ব্যক্তিগত মনোযোগ
-
নিয়মিত হোমওয়ার্ক ও শিক্ষক ফিডব্যাক
-
ভিডিও ও অডিও কলের মাধ্যমে অতিরিক্ত সহায়তা
-
প্রতিটি ক্লাসের রেকর্ডেড ভিডিও
-
ফেসবুক লাইভে সংগীত পরিবেশনের সুযোগ
-
ছয় মাস পরপর মূল্যায়ন পরীক্ষা
-
মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপ
-
জাতীয় ও বিশেষ দিবসের প্রতিযোগিতা
-
বিশেষ পুরস্কার ও সার্টিফিকেট
-
যোগ্য শিক্ষার্থীদের টেলিভিশন অনুষ্ঠানে পরিবেশনের সুযোগ
-
বার্ষিক ও কোর্স সমাপনী সার্টিফিকেট
কেন এই কোর্সে ভর্তি হবেন
-
একেবারে প্রাথমিক পর্যায় থেকে ইসলামী সংগীত শেখানো হয়।
-
পূর্ব অভিজ্ঞতা ছাড়াই কোর্সে অংশগ্রহণ করা যায়।
-
সহজ ও শিক্ষার্থীবান্ধব পদ্ধতিতে পাঠদান করা হয়।
-
শুদ্ধ উচ্চারণ, স্কেল, তাল, লয় ও কণ্ঠসাধনা শেখানো হয়।
-
প্রতিটি শিক্ষার্থীর ভুল আলাদাভাবে সংশোধন করা হয়।
-
নিয়মিত অনুশীলন ও পরিবেশনার সুযোগ রয়েছে।
-
অনলাইনে দেশ-বিদেশের যেকোনো স্থান থেকে অংশগ্রহণ করা যায়।
-
শিক্ষার্থীদের সুবিধার জন্য একাধিক ব্যাচ রয়েছে।
-
যোগ্য শিক্ষার্থীদের টেলিভিশনসহ বিভিন্ন মাধ্যমে প্রতিভা প্রকাশের সুযোগ রয়েছে।
-
ভবিষ্যতে একজন দক্ষ ইসলামী সংগীতশিল্পী হিসেবে নিজেকে গড়ে তোলার ভিত্তি তৈরি হয়।
আজই শুরু করুন আপনার ইসলামী সংগীত শেখার যাত্রা
সুন্দরভাবে ইসলামী সংগীত পরিবেশনের জন্য প্রয়োজন সঠিক প্রশিক্ষণ, নিয়মিত কণ্ঠসাধনা এবং অভিজ্ঞ শিক্ষকের দিকনির্দেশনা।
আপনিও নিজের কণ্ঠের মাধ্যমে ইসলামের শান্তি, সৌন্দর্য ও কল্যাণের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে পারেন।
আজই আমাদের ইসলামী সংগীত কোর্সে এনরোল করুন এবং শুরু করুন আপনার সুরেলা শিক্ষাযাত্রা।
-
ডিভাইসস্মার্টফোন, পিসি অথবা ল্যাপটপ
-
কানেক্টিভিটিইন্টারনেট সংযোগ (ওয়াইফাই বা মোবাইল ইন্টারনেট)
-
অডিও ইনপুটকম্পিউটার ব্যবহারকারীদের ক্ষেত্রে মাইক্রোফোন লাগবে।
জুম এপ এর অডিও সেটিং যেভাবে ঠিক করবেন ভিডিওটি দেখুন
শিক্ষাগুরু এপ্স যেভাবে ব্যবহার করবেন ভিডিওটি দেখুন