ইসলামিক গান সংগীতের একটি শাখা। বর্তমান সময়ে ইসলামিক গানের জনপ্রিয়তা যেমন বেড়েছে তেমনি এর চর্চা বেড়েছে বহুগুন।বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন ইউটিউব বা ফেসবুকে ইসলামিক গানের প্রচুর দর্শক শ্রোত লক্ষ করা যায়। এই গানের মাধ্যমে আল্লাহ ও তার রাসুলের গুনগান যেমন করা যায় তেমনি এই গানের মাধ্যমে মানুষের কাছে আল্লাহ ও তার রাসুল (সঃ) এর বানী পৌছানো যায়। যাতে করে গানের মাধ্যমে দিনের কাজ করা হয়। আমাদের এই কোর্স টি এমন ভাবে সাজানো হয়েছে, যেন কেউ চাইলে ইসলামিক গান খুব সহজে শিখে গাইতে পারে। এমন কিছু সহজ টেকনিক আছে যে গুলো চর্চা করলে ইসলামিক গান শ্রুতি মধুর করে গাওয়া যায়। তাই যারা ইসলামিক গানের শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তারা আজি এনরোল করুন আমাদের এই কোর্সে।
কোর্সটিতে যা শিখবেন:
জনপ্রিয় সকল ইসলামিক গান। ইসলামিক গান করতে কন্ঠ সাধনার সকল কৌশল, উচ্চারন, কন্ঠে মাধুর্যতা আনার কৌশল, তাল সম্বন্ধে বিস্তারিত ধারনা। ইসলামি গানের সকল ধারা যেমন হামদ, নাতে রাসুল, উদ্দীপনা মুলক গান।
মূল্যায়ন:
প্রতি মাসে প্রতিযোগিতার মাধ্যমে যারা ভালো করছে তাদের উৎসাহিত করা হবে।
প্রতি ছয় মাস পরে তত্ত্বীয় বিষয়ে একটি এবং গান এর মূল্যায়ন পরিক্ষা নেয়া হবে।
মুল্যায়ন পরীক্ষার রেজাল্ট এর উপরে ৩ মাসের স্কলারশিপ প্রদান করা হবে এবং বছর শেষে পরীক্ষা নিয়ে সার্টিফিকেট প্রদান করা হবে।
বিভিন্ন জাতীয় দিবস গুলোতে প্রতিযোগীতার আয়োজন থাকবে। সার্টিফিকেট এবং বিশেষ পুরস্কার প্রদনা করা হবে।
যে ভাবে শেখানো হবেঃ
১। প্রতি ব্যাচে ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী থাকবে।
১। প্রতিটি ক্লাস লাইভ হবে।
২। ক্লাস এর সময় ১ ঘন্টা থেকে ১ ঘন্টা ২০ মিনিট
৩। সপ্তাহে ১ দিন করে প্রতি মাসে ৪ টি লাইভ ক্লাস হবে ।
৪। প্রতিটি শিক্ষার্থীকে একজন একজন করে ধরে ধরে প্রতিটি লেসন যথাযথভাবে গলায় তুলে দেয়া হবে।
৫। পরবর্তি ক্লাসে আগের ক্লাসের লেসন একজন করে ধরে ধরে শুনে ভুল ত্রুটি সংশোধন করে দেয়া হবে এবং নতুন লেসন পুনরায় গলায় তুলে দেয়া হবে।
৬। লাইভ ক্লাসে কোন কিছু বুঝতে সমস্যা হলে ক্লাস শেষে যে কোন সময় আমাদের হেল্পডেস্ক এর মাধ্যমে সরাসরি ইন্সট্রাকটর এর সাথে ভিডিও/অডিও কল বা রেকর্ড এর মাধ্যমে একক ভাবে বুঝে নিতে পারবেন।
৭। প্রতিটি ক্লাসের হোম ওয়ার্ক থাকবে। সেটি ভিডিও ধারন করে আমাদের ফেসবুক গ্রুপ এ আপলোড দিতে হবে। সেই ভিডিও আমাদের শিক্ষক এবং ইন্সট্রাকট্রর দেখে মতামত জানাবেন। ভুলত্রুটি গুলো উল্যক্ষ করে তা সমাধান করে দিবেন।
৮। প্রতি বছর বর্ষসমাপনী পরিক্ষার মাধ্যমে সার্টিফিকেট প্রদান করা হবে এবং কোর্স শেষে কোর্স সমাপনী পরিক্ষার মাধ্যমে মূল সার্টিফিকেট প্রদান করা হবে।
বি: দ্র: প্রতিটি লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও ওয়েব সাইটে দেয়া থাকবে যা পরবর্তিতে যে কোন সময় দেখতে পারবেন।
-
ডিভাইসস্মার্টফোন, পিসি অথবা ল্যাপটপ
-
কানেক্টিভিটিইন্টারনেট সংযোগ (ওয়াইফাই বা মোবাইল ইন্টারনেট)
-
অডিও ইনপুটকম্পিউটার ব্যবহারকারীদের ক্ষেত্রে মাইক্রোফোন লাগবে।
জুম এপ এর অডিও সেটিং যেভাবে ঠিক করবেন ভিডিওটি দেখুন
শিক্ষাগুরু এপ্স যেভাবে ব্যবহার করবেন ভিডিওটি দেখুন